প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 22, 2026 ইং
বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা ও দাঁত ভেঙে দেয়ার অভিযোগ মামার বিরুদ্ধে!

বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার মামা ফয়সালের বিরুদ্ধে। গত সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে শিশুটির পরিবারের অভিযোগ।
স্বজনদের দাবি, ধর্ষণচেষ্টা ব্যর্থ হওয়ার পর শিশুটিকে মারধর করা হয়। এতে তার মুখের তিনটি কাঁচা দাঁত পড়ে যায়। একই ঘটনায় শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে। শিশুটির মা রেকসনা বেগম জানান, অভাবের সংসারে কষ্ট করে মেয়ের পড়াশোনা চালিয়ে আসছিলেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার জানান, ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তারে অভিযান চলছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered