প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 21, 2026 ইং
আমতলীতে স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ

আমতলী প্রতিনিধি: বরগুনা আমতলী পৌরসভার অস্থায়ী ডাম্পিং স্টেশন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেছেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হাসান মো. হাফিজুর রহমান। পরিদর্শনকালে তিনি পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং দ্রুত একটি স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণে উদ্যোগ নেওয়ার কথা জানান। প্রাথমিকভাবে প্রায় দেড় একর জমির ওপর ডাম্পিং স্টেশনটি নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এ জন্য আমতলী পৌর এলাকায় ডাম্পিং স্টেশন নির্মাণের উপযোগী জনশূন্য সরকারি জমি খোঁজা হচ্ছে। এ ধরনের জমির তথ্য জানা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered