প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 20, 2026 ইং
বামনায় মাদক মামলার আসামি ধরতে দুই পুলিশ সদস্য আহত!

বামনা প্রতিনিধি: বরগুনার বামনায় একাধিক মাদক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সাইফুল ইসলাম খোকন ওরফে চান্দি খোকনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে উপজেলার সোনাখালী এলাকায় মঞ্জু শিকদারের বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় খোকন পালানোর চেষ্টা করে এবং পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায়। এতে বামনা থানার এএসআই মো. আমির হোসেনসহ দুই পুলিশ সদস্য আহত হন। গ্রেপ্তার খোকন সোনাখালী গ্রামের মৃত হারুনুর রশিদ চৌকিদারের ছেলে।
বামনা থানার ওসি মো. ফারুক হোসেন খান জানান, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ও মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered