প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 20, 2026 ইং
সৌন্দর্যবর্ধনে বদলে গেল আমতলী উপজেলা পরিষদ

আমতলী প্রতিনিধি: পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগে বদলে গেছে বরগুনা আমতলী উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনের দৃশ্যপট।
একসময় পরিত্যক্ত বিলবোর্ড ও ময়লা-আবর্জনায় অপরিচ্ছন্ন থাকা স্থানটি সম্প্রতি পরিষ্কার-পরিচ্ছন্ন করে পরিত্যক্ত বিলবোর্ড অপসারণ ও মাটি ভরাট করা হয়েছে। এতে জায়গাটির চেহারায় এসেছে পরিবর্তন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আমতলী পৌরসভার প্রশাসক হাসান মো. হাফিজুর রহমানের যোগদানের পর পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। উপজেলা পরিষদের প্রধান ফটক এলাকা থেকেই এসব উদ্যোগের বাস্তবায়ন শুরু হয়েছে।
স্থানীয় সাংবাদিক ও নাগরিকরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের আশা, ধারাবাহিকভাবে এমন উদ্যোগ বাস্তবায়ন হলে আমতলী পৌর এলাকার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered