প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 20, 2026 ইং
বরগুনায় মশাল মিছিল ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ!

বরিশাল প্রতিনিধি: বরগুনা সদর, আমতলী ও বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের মশাল মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে!!
গত শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাতে বরগুনা সদর উপজেলার বিভিন্ন এলাকায় মশাল মিছিলের পাশাপাশি আমতলীর ঢাকা–কুয়াকাটা মহাসড়কেও মিছিলের খবর পাওয়া গেছে। এছাড়া বেতাগী পৌর শহরের কালবাট এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শামীম খান দাবি করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে ঢাকার লকডাউন কর্মসূচির সমর্থনে এসব কর্মসূচি পালন করা হয়েছে। বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, পৌরসভা এলাকায় কোনো মশাল মিছিল হয়নি। গ্রামের নিরিবিলি কোনো সড়কে এমন কর্মসূচি হয়ে থাকতে পারে। কোথায় ঘটনা ঘটেছে, তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered