প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 19, 2026 ইং
বরগুনা বিসিকের কাশফুল বনে হঠাৎ আগুন!

বরগুনা প্রতিনিধি: বরগুনা বিসিক শিল্পনগরীর কাশফুল বনের একাংশে গতকাল শনিবার দুপুরে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের ধারণা, বিড়ির জ্বলন্ত অংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, গতকাল থেকে বিসিক কর্তৃপক্ষ কাশফুল কাটার কাজ শুরু করেছে। এর মধ্যেই কাশফুল বনের একাংশে আগুন লাগার ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered