প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 18, 2026 ইং
বরগুনায় জুমার নামাজ শেষে মাদকবিরোধী গণমিছিল

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনায় জুমার নামাজ শেষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে মাদকবিরোধী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬)- দুপুর ২টার দিকে বরগুনা সদর উপজেলার ৮ নম্বর বরগুনা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোরক সুলিজ এলাকায় এ গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে কোরক বৈঠাকাটা আল নূর জামে মসজিদ, কোরক পঞ্চায়েত বাড়ি জামে মসজিদ, ডাক্তার বাড়ি জামে মসজিদ ও কোরক বিসিক জামে মসজিদের মুসল্লিরা অংশ নেন। দুটি স্থান থেকে পৃথক মিছিল বের হয়ে কোরক সুলিজ চত্বরে এসে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। গণমিছিলে চারটি মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম পুলিশের বিশেষ টিম নিয়ে মিছিলে যোগ দেন। তিনি মাদকবিরোধী এ কর্মসূচিতে অংশ নেওয়া মুসল্লিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় পুলিশ সুপার বলেন, মাদকের বিরুদ্ধে বরগুনা জেলাকে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় আনতে জেলা পুলিশ কাজ করছে। এ কাজে তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “আমাদের যুদ্ধ ব্যক্তির বিরুদ্ধে নয়, মাদকের বিরুদ্ধে।”
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered