প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 17, 2026 ইং
পাথরঘাটা থানা ও বরগুনা কোর্ট পুলিশ পরিদর্শনে বরিশাল রেঞ্জের ডিআইজি

বরিশাল প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা থানা ও জেলা ও দায়রা জজ আদালতে কোর্ট পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) পাথরঘাটা থানা পরিদর্শনকালে ডিআইজি থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যালোচনা করেন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে তিনি থানার সদস্যদের সঙ্গে মতবিনিময় করে তাদের পেশাগত মানোন্নয়ন, শৃঙ্খলা ও কল্যাণের বিষয়ে খোঁজখবর নেন। এরপর বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে কোর্ট পুলিশের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শনকালে বরগুনার পুলিশ সুপার কুদরত ই খুদা, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট উপস্থিত ছিলেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered