প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2026 ইং
পায়ুপথে ইয়াবা পাচারকালে বরগুনার এক মাদক কারবারি আটক!

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে অভিনব কায়দায় পায়ুপথে ইয়াবা পাচারের সময় বরগুনার পাথরঘাটার মো. ইদ্রিস (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে উখিয়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর মরিচ্যা চেকপোস্টের সদস্যরা। সন্দেহজনক গতিবিধির কারণে ইদ্রিসকে আটক করা হয়। পরে চিকিৎসকের সহায়তায় নিবিড় পর্যবেক্ষণে রেখে পর্যায়ক্রমে তাঁর পায়ুপথ থেকে ২ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ইদ্রিস বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়ইতলা গ্রামের মৃত মোকছেদ আলী খানের ছেলে। উদ্ধার করা ইয়াবাসহ তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered