প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2026 ইং
বরগুনায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের সমাপনী

বরগুনা প্রতিনিধি: মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বরগুনা জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন। পুরুষ বিভাগের ফাইনালে আমতলী থানা কাবাডি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেতাগী থানা দল। আর মহিলা বিভাগের ফাইনালে বরগুনা সদর থানা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পাথরঘাটা থানা দল।
‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত এ টুর্নামেন্টের মাধ্যমে মাদকমুক্ত ও সুস্থ যুবসমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered