প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2026 ইং
তালতলীতে জনবান্ধব এসিল্যান্ড সেবক মন্ডলের বদলি!

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেবক মন্ডল খুলনা বিভাগে বদলি হয়েছেন। তাঁর বদলিতে ভূমি সেবার ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সেবাপ্রত্যাশীরা। গতবছর ২০২৫ সালের ১৬ অক্টোবর তালতলীতে যোগ দেওয়ার পর সেবক মন্ডল নিয়মিতভাবে ভূমি অফিসের কার্যক্রম পরিচালনা করেন। ভূমি উন্নয়ন কর আদায়, খাসজমি ব্যবস্থাপনা, ভূমি-সংক্রান্ত বিরোধ ও তদন্তসহ বিভিন্ন কাজে দ্রুত পদক্ষেপ নেওয়ায় স্থানীয়দের কাছে তিনি আস্থার প্রতীক হয়ে ওঠেন। প্রায় ১১ মাস দায়িত্ব পালনের পর গত ১৩ সেপ্টেম্বর তাঁকে খুলনা বিভাগে বদলি করা হয়। স্থানীয়দের দাবি, তাঁর মতো জনবান্ধব সেবা অব্যাহত রাখতে দ্রুত নতুন সহকারী কমিশনার (ভূমি) পদায়ন করা হোক।
তালতলী প্রেসক্লাবের সভাপতি মু. আব্দুল মুতালিব বলেন, এসিল্যান্ড পদটি দীর্ঘদিন শূন্য থাকলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। তাই জনস্বার্থে দ্রুত এ পদে কর্মকর্তা নিয়োগ প্রয়োজন।
বিদায়ী এসিল্যান্ড সেবক মন্ডল বলেন, ভূমি অফিস সাধারণ মানুষের সেবার জায়গা। আইন ও বিধি অনুসরণ করে সেবাপ্রত্যাশীদের হয়রানি ও ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা দেওয়াই ছিল তাঁর মূল লক্ষ্য।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered