প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2026 ইং
বরগুনায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় দুই দিনব্যাপী ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ ও ১৫ সেপ্টেম্বর বরগুনা জেলা স্কুল প্রাঙ্গণে জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এ প্রতিযোগিতার আয়োজন করে। জেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও এডিসি শিক্ষা অনিমেষ বিশ্বাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক এজেড এম সালেহ ফারুক, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুস শাকুর, এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার শিরিন আকতার।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি। জেলা প্রশাসক আরও বলেন, ডিভাইস নয় বই পড়তে হবে। তোমাদের সমস্যা হচ্ছে কেউ বই পড়ছেনা! বই পড়ার অভ্যাস করতে হবে,উপন্যাস পড়তে হবে। ছেলেমেয়েদের বই পড়তে হবে, বরগুনার ইতিহাস সম্পর্কে পড়তে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতি জোড় দিয়েছেন। খেলাধুলা করলে শারিরীক ও মানষিক ভাবে সুস্থ থাকা যায়। মাদক থেকে দুরে থাকা যায়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered