প্রিন্ট এর তারিখঃ Oct 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2026 ইং
বামনায় ১৩ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার!

বামনা প্রতিনিধি: বরগুনার বামনায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৩ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ছোনবুনিয়া গ্রামের জামাল হোসেন মিহাজীর ছেলে মো. শামীম মিহাজী (৩১) এবং জাফরাখালী গ্রামের সিদ্দিকুর রহমান দফাদারের ছেলে মো. শাহজালাল দফাদার (৩০)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছোনবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে শামীম মিহাজীর কাছ থেকে ১০ পিস এবং শাহজালাল দফাদারের কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বামনা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন খান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered