প্রিন্ট এর তারিখঃ Sep 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2026 ইং
বরগুনার বটতলায় ঔষধ কোম্পানির প্রতিনিধির বাসায় দিনে-দুপুরে চুরি!

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা পৌর শহরের বটতলা এলাকায় ঔষধ কোম্পানির এক প্রতিনিধির ভাড়া বাসায় দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসা থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ৮টা ৮ মিনিটে ভুক্তভোগী মো. লিমন হোসেন (৩২) স্ত্রীকে সঙ্গে নিয়ে কর্মস্থলে চলে যান। সকাল আনুমানিক ১১টার দিকে বাসায় চুরির খবর পেয়ে তারা ফিরে এসে দেখতে পান, বাসার হেজবোল্ট কেটে চোরেরা ভেতরে প্রবেশ করেছে। পরে বাসার ভেতর থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।
অভিযোগে আরও বলা হয়েছে, সকাল ৮টা ৮ মিনিট থেকে ১১টার মধ্যে যেকোনো সময়ে অজ্ঞাতনামা চোর বা চোরেরা বাসার হেজবোল্ট কেটে ভেতরে প্রবেশ করে টাকা নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়ার পাশাপাশি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা করছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered