প্রিন্ট এর তারিখঃ Sep 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2026 ইং
বরগুনায় ‘জিনের বাদশা’ সেজে ‘দুবাই ফয়সালের’ কোটি টাকা আত্মসাত

বরগুনা প্রতিনিধি: বরগুনার ক্রোক এলাকায় ফয়সাল পঞ্চায়েত ওরফে ‘দুবাই ফয়সালের’ বিরুদ্ধে নিজেকে ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে এক দুবাই প্রবাসী বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৪৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিও ও কথোপকথন নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। ভিডিওতে ফয়সালকে অভিযোগ-সংশ্লিষ্ট বিষয়ে কথা বলতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, কথিত আধ্যাত্মিক ক্ষমতা ও ‘জিনের বাদশা’ পরিচয় ব্যবহার করে ওইসব প্রবাসীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ নেওয়া হয়েছে। এছাড়া ফয়সালের বিরুদ্ধে এলাকায় আরও বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও স্থানীয়দের দাবি। তবে ৪৮ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট থানায় মামলা, তদন্তের অগ্রগতি বা অর্থ লেনদেনের প্রামাণ্য নথি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এখনো! তবে কয়েকজনের ভিডিওর কথোপকথনের মাধ্যমে ভাষা ভাষা শোনা গিয়েছে তারা নাকি খুব শীঘ্রই বরগুনাতে আসবেন এবং থানা পুলিশ এবং স্থানীয়দের কাছে বিষয়টি নিয়ে বসবেন---
এ বিষয়ে ফয়সাল পঞ্চায়েতের বক্তব্য পাওয়া যায়নি, এলাকার কয়েকজন জানিয়েছেন ভিডিও ভাইরালের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন!!
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered