প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 12, 2026 ইং
বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

বামনা প্রতিনিধি: বরগুনার বামনা থানা পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মফিজুল ইসলাম ওরফে সুমন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বামনা উপজেলার কালিকাবাড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানার এসআই (নিরস্ত্র) মো. শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কালিকাবাড়ী গ্রামের সালমা বেগমের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মফিজুল ইসলাম ওরফে সুমন (৩৯), পিতা মতিউর রহমান জমাদ্দার, সাং কাটাখালী, থানা বামনা, জেলা বরগুনা বলে জানা যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তি তার পরিহিত জিন্সের প্যান্টের ডান পকেট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দিলে পুলিশ তা জব্দ করে। বরগুনা জেলা পুলিশ জানিয়েছে, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএমের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বামনা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered