প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 12, 2026 ইং
জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়ন উপলক্ষে বরগুনায় জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর শনিবার বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ স্কাউটস বরগুনা জেলার পরিচালনায় জেলা স্কাউটস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ স্কাউটস বরগুনা সদর উপজেলা ও জেলার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখতে সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered