প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 12, 2026 ইং
আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলে আটক

মহিবউল্লাহ কিরন,বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে মাদক কারবারির বাড়িতে মধ্যরাতে হানা দিয়ে ৪০০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মা ও ছেলেকে আটক করা হলেও পরিবারের প্রধান কৌশলে পালিয়ে গেছে।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার ৭নং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরকগাছিয়া গ্রামে এই অভিযান চালায় আমতলী থানা পুলিশের একটি চৌকস দল। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চরকগাছিয়া গ্রামের বাইজিদ হাওলাদারের বাড়িতে মাদক ব্যবসা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই তানজিল আলমের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ঘর তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করা হয়। অভিযানে বাইজিদের স্ত্রী শাহানুর বেগম (৩৫) ও তার ছেলে সানাউল্লাহ (১৬) কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আমতলী থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, পলাতক বাইজিদকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered