প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 11, 2026 ইং
তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার!

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট এলাকা সংলগ্ন বঙ্গোপসাগরে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ‘এফবি মায়ের দোয়া’ নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১৪ জেলেকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির এখনো সন্ধান মেলেনি। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে উপকূল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। পরে উদ্ধারকারী ‘সেলিম মাঝী’ ট্রলারের সহায়তায় রাত ১০টার দিকে সাগরে ভাসমান অবস্থায় ১৪ জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ১৩ জন তালতলী উপজেলার এবং একজন সাতক্ষীরা জেলার বাসিন্দা। সাগর উত্তাল থাকায় তারা এখনো উপকূলে ফিরতে পারেননি। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার জানান, এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। উদ্ধার হওয়া জেলেরা নিরাপদে আছেন এবং তাদের দ্রুত উপকূলে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের শুকনো খাবার ও চাল সহায়তা দেওয়ার কথাও জানান তিনি।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered