প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 11, 2026 ইং
পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় বিদ্যুতের কাজ করার সময় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুতের এক কর্মীকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পাথরঘাটা আবু সাইদ চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে ওই কর্মীকে নিরাপদে উদ্ধার করে পাথরঘাটা হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় ও শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered