প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 11, 2026 ইং
পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথাসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ চরদুয়ানীর কালিয়ার খাল এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালায় কোস্টগার্ড। এ সময় প্রায় ৪ লাখ ২৪ হাজার টাকা মূল্যের হরিণের মাংস, চামড়া ও মাথা উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত বোটসহ একজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়। কোস্টগার্ড জানায়, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered