প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 8, 2026 ইং
আমতলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি গঠন

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাঁধঘাট চৌরাস্তার রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হক মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সেক্রেটারি মাওলানা রেজাউল করিম আকন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি আবু সালে জিহাদি। কাউন্সিলে সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। পরে ২০২৭-২৮ সেশনের নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে মুফতি ওমর ফারুক জিহাদিকে সভাপতি, মাওলানা অলিউল্লাহ আরিফী, মৌলভী নুরুল ইসলাম আকন ও গাজী মুহাম্মদ বায়েজিদকে সহ-সভাপতি এবং হাঃ মাওলানা ইউসুফ মাতুব্বরকে সেক্রেটারি করা হয়েছে। এছাড়া মুহাম্মদ কামরুজ্জামানকে জয়েন্ট সেক্রেটারি, মাওলানা গাজী আল-আমীনকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং হাফেজ খালেদ সাইফুলকে সাংগঠনিক সম্পাদক করা হয়। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কাউন্সিল অধিবেশনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered