প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 8, 2026 ইং
সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে এক জেলে নিখোঁজ!

মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি: বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে বলেশ্বর মোহনায় ট্রলার থেকে পড়ে শাহিন(২৭) নামক এক জেলে নিখোঁজ হয়েছেন। গত সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) গভীর রাতে ঘুমন্ত অবস্থায় অন্য জেলেদের অগোচরে তিনি সাগরে পড়ে যান বলে ধারণা করছেন সহকর্মীরা। পরবর্তী দিন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে জাল টানার সময় তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়।
নিখোঁজ শাহিন পিরোজপুরের মঠবাড়িয়ার শাপলেজা ইউনিয়নের আলম মিয়ার ছেলে। তিনি পাথরঘাটার চরদুয়ানীর ফুল মিয়ার এফবি মায়ের দোয়া ট্রলারে কর্মরত ছিলেন। ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, "নিখোঁজের খবর পেয়েছি, সাগরে থাকা অন্য ট্রলারগুলোকে খোঁজ রাখতে বলা হয়েছে।"
এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মো. আবদুল আলীম বলেন, "বলেশ্বর মোহনায় ট্রলার থেকে এক জেলে নিখোঁজের বিষয়টি আমরা জেনেছি। যেহেতু নিখোঁজ জেলের বাড়ি মঠবাড়িয়া উপজেলায়, আমরা সংশ্লিষ্ট থানার সাথে যোগাযোগ করছি এবং সাগরে থাকা ট্রলারগুলোর মাধ্যমে খোঁজখবর নিচ্ছি।"
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered