প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 6, 2026 ইং
বরগুনায় লাঠির আঘাতে চাচিকে হত্যাকারী ভাতিজা বাড়িতে ভাত খেতে এসে গ্রেপ্তার!

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় পারিবারিক কলহের জেরে ভাতিজার লাঠির আঘাতে পিয়ারা বেগম (৬২) নামে এক নারী নিহত হয়েছেন। গত ১ সেপ্টেম্বর দুপুরে উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, আল আমিনের সঙ্গে তার ছোট ভাইয়ের কথা কাটাকাটি হলে তা মীমাংসা করতে এগিয়ে যান পিয়ারা বেগম। এ সময় আল আমিন তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর আল আমিন আত্মগোপনে চলে যান। পরে গত শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের বাড়িতে ভাত খেতে এলে স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান সোহাগ ও এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, আল আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং তার আচরণ নিয়ে এলাকায় আগে থেকেই অভিযোগ ছিল।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered