প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 6, 2026 ইং
বেতাগীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র্যালি

বেতাগী প্রতিনিধি: বর্ণাঢ্য আনন্দ র্যালির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বরগুনার বেতাগী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন দলের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ। বেতাগী মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক ও বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে বেতাগী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। শত শত নেতাকর্মীর উপস্থিতি ও স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। উপজেলা বিএনপি নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে সক্রিয়ভাবে অংশ নেন
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered