প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 5, 2026 ইং
বরগুনায় গাঁজাসহ আটকের পর নেশাগ্রস্ত এক যুবকের ২ মাসের কারাদণ্ড!

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কুমড়াখালী- চালিতাতলা এলাকায় নেশাগ্রস্ত হয়ে মাতলামি ও শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে মো. হাসিব সিকদার (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) রাতে আটকের সময় তার হেফাজত থেকে ৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা করা হয়।
পরবর্তীতে সংক্ষিপ্ত বিচারে আদালত তাকে ২ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered