প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 31, 2026 ইং
বরগুনায় খাল পুনঃখননে কৃষকের আশা পুরোনো কালভার্ট পানি নিষ্কাশনে বাধা

বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নে ছয়টি খালের ১০ দশমিক ৫০ কিলোমিটার পুনঃখননে ফিরেছে পানির স্বাভাবিক প্রবাহ। এতে এক ফসলি জমিতে দুই-তিন ফসল উৎপাদনের আশা করছেন স্থানীয় কৃষকরা। তবে ৬০ ফুট প্রশস্ত খালের মুখে মাত্র ৩ ফুটের পুরোনো কালভার্ট পানি নিষ্কাশনে বাধা হয়ে দাঁড়িয়েছে। কৃষকদের দাবি, এটি অপসারণ করে নতুন সুইচগেট নির্মাণ করা হলে বর্ষায় জলাবদ্ধতা রোধ এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে। এতে কৃষি উৎপাদন ও কৃষকদের আয় বাড়বে বলে আশা করছেন তারা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered