প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 31, 2026 ইং
বরগুনায় সাঁকো পার হবার সময় খালে পড়ে এক বৃদ্ধের মৃত্যু!

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলায় সাঁকো পার হওয়ার সময় খালে পড়ে পানিতে ডুবে বারেক শিকদার (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত ৩০ আগস্ট ২০২৬ ভোররাতে ছোট গৌরীচন্না এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে কাঠের সাঁকো পার হওয়ার সময় অসাবধানতাবশত খালে পড়ে যান বারেক শিকদার। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। খালে পড়ার পর মৃগীর টান ওঠায় তিনি পানিতে তলিয়ে যান বলে স্থানীয়দের ধারণা।
সকালে খালে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। বরগুনা সদর থানার ওসি হাসনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করার প্রস্তুতি চলছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered