প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 31, 2026 ইং
হরিণঘাটায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটার অন্যতম পর্যটনকেন্দ্র নীলিমা পয়েন্ট ও হরিণঘাটায় ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মহল। স্থানীয় বখাটে ও মাদকসেবীদের হয়রানি এবং অসৌজন্যমূলক আচরণে পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে! সম্প্রতি এ ধরনের কয়েকটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা -
সচেতন মহলের মতে, পর্যটনকেন্দ্রগুলোতে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি বাড়ানো হলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পাথরঘাটার পর্যটন সম্ভাবনা ও সুনামও অক্ষুণ্ন রাখা সম্ভব হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered