প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 31, 2026 ইং
বরগুনা চেম্বার অব কমার্স নির্বাচন: বিপুল ভোটে জয়ী নজরুল মোল্লা-

সাইফ সোহেল, বিশেষ প্রতিনিধি (বরগুনা): দীর্ঘ ২০ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বরগুনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। অর্ডিনারি গ্রুপে সর্বোচ্চ ১৬৩ ভোট পেয়ে শীর্ষস্থান অর্জন করেছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, অর্ডিনারি গ্রুপে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২০৪ জন ভোটারের মধ্যে ১৯৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটার উপস্থিতির হার ছিল প্রায় ৯৬ শতাংশ।
নির্বাচিত প্রার্থীদের প্রাপ্ত ভোট ও ফলাফল-
-মোঃ নজরুল ইসলাম মোল্লা: ১৬৩ ভোট (প্রথম)
-মোঃ আবুল কালাম আজাদ: ১৩৬ ভোট (দ্বিতীয়)
-মোঃ আতাউর রহমান বাবুল: ১৩৪ ভোট (তৃতীয়)
-মোঃ কামাল হোসেন নায়েব: ১২৫ ভোট (চতুর্থ)
-মোঃ আব্দুল আলিম খান: ১১৫ ভোট (পঞ্চম)
-মোঃ সাইদুর রহমান সজীব: ১০৫ ভোট (ষষ্ঠ)
-জালাল উদ্দিন কাজল: ১০৩ ভোট (সপ্তম)
-লিটন চন্দ্র দেবনাথ: ৯৩ ভোট (অষ্টম)
প্রায় দুই দশক পর অনুষ্ঠিত এ নির্বাচনের মাধ্যমে ব্যবসায়িক অঙ্গনের স্থবিরতা কাটবে এবং নতুন নেতৃত্ব স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ ব্যবসায়ীরা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered