প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 29, 2026 ইং
তালতলীতে ফ্যামিলি কার্ডের প্রলোভনে বৃদ্ধাকে ধর্ষণ: যুবক গ্রেপ্তার!

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে ফ্যামিলি কার্ডসহ সরকারি সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে বশির মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। গত শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার মরা নিদ্রা গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বাঁশ কেনার কথা বলে এলাকায় গিয়ে বাড়িতে ওই নারীকে একা পেয়ে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে তাকে ধর্ষণ করেন বশির। এ সময় বৃদ্ধার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করে সুপারি গাছে বেঁধে রাখেন। পরে তাকে তালতলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। বশির মিয়া মরা নিদ্রা গ্রামের নয়া মিয়ার ছেলে। তিনি নিশানবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকের পদপ্রত্যাশী বলে জানা গেছে!
অভিযোগ অস্বীকার করে বশির বলেন, তিনি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেছিলেন, তবে কোনো খারাপ কাজ করেননি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে!
তালতলী থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, বৃদ্ধার সঙ্গে অনৈতিক কাজের অভিযোগে বশিরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered