প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2026 ইং
তালতলীতে রাতে জাতীয় পতাকা: বিদ্যালয় ভবনে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্নার অভিযোগ!

এইচ বি সুমন আলী, তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার আমখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে সরকারি বিধিমালা না মেনে জাতীয় পতাকা টানিয়ে রাখা ও মূল ভবনের ভেতরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্নার অভিযোগ উঠেছে! স্থানীয়দের অভিযোগ, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও বিদ্যালয়টিতে অফিস সময়ের পরও পতাকা নামানো হয় না। পাশাপাশি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের কাছাকাছি মূল ভবনের লাইব্রেরি কক্ষে এলপিজি গ্যাস সিলিন্ডার রেখে রান্না করা হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন বলেন, পতাকা খুলে রাখার জন্য একজনকে বলা হলেও তিনি তা খুলে রাখেননি!
দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার জানান, অফিস সময়ের বাইরে জাতীয় পতাকা টানিয়ে রাখা এবং বিদ্যালয়ের ভবনের ভেতরে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্নার কোনো সুযোগ নেই! এমন ঘটনা হয়ে থাকলে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে---
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered