প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2026 ইং
বরগুনায় নতুন অতিরিক্ত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা জেলায় নতুন যোগদান করা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আহমেদ, পিপিএম-কে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে। গত ২৭ আগস্ট ২০২৬ বরগুনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এফ. এম. ফয়সালসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন অতিরিক্ত পুলিশ সুপারকে বরগুনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered