প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 25, 2026 ইং
প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ সভা

বরগুনা প্রতিনিধি : বরগুনায় গত মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায়, রূপান্তরের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এএসএম কাসেম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সভাপতিত্ব করেন রূপান্তরের পরিচালক ফারুক আহমেদ। বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী সুভাশীষ ভট্টাচার্য। মুক্ত আলোচনা পর্ব পরিচালনা করেন হেলভেটাস বাংলাদেশের প্রধান প্রকল্প কর্মকর্তা শাহরিয়ার মান্নান। আলোচনা করেন, সমাজসেবক ও বিএনপি নেতা এজেডএম সালেহ ফারুক, বরগুনা সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হোসেন, পরিবেশ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব, সুন্দরবন সাংবাদিক ফোরামের সভাপতি মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, জেলা এনজিও ফোরামের সভাপতি জাকির হোসেন মিরাজ, এনজিও প্রতিনিধি চিত্তরঞ্জন শীল, ধরিত্রী রক্ষায় আমরা - ধরার সদস্য সচিব মুশফিক আরিফ, ঝর্না আক্তার প্রমূখ। সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি সহ ৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered