প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 25, 2026 ইং
বামনায় উপজেলা ও এলজিইডির সহযোগিতায় সড়ক মেরামত ও পরিচ্ছন্নতা কার্যক্রম

বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলায় ডেঙ্গু মশার বিস্তার রোধ ও সড়কের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এলসিএস (লেবার কন্ট্রাক্টিং সোসাইটি) নারী কর্মীদের মাধ্যমে মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের পার্শ্ববর্তী সড়কসহ বিভিন্ন স্থানে সড়কের সোল্ডার মেরামত, জমে থাকা ময়লা পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এতে সড়কের পরিবেশ উন্নয়নের পাশাপাশি পানি জমে ডেঙ্গু মশার প্রজননস্থল তৈরির ঝুঁকি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সংশ্লিষ্টদের তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে এলসিএস নারী কর্মীরা অংশ নেন। ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered