প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 24, 2026 ইং
তালতলীতে তরুণ-তরুণী আটক: টাকা নেওয়ার অভিযোগ উঠেছে!

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে ঘুরতে গিয়ে স্থানীয়দের হাতে দুই তরুণ-তরুণী আটক হওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে। আটকের পর ওই তরুণ-তরুণী অভিযোগ করেন, স্থানীয়রা তাদের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে নিয়েছেন। পরে খবর পেয়ে তরুণীর মা ঘটনাস্থলে এসে দাবি করেন, তার মেয়ের ব্যাগে ১০ হাজার টাকা ছিল। স্থানীয়রা ব্যাগ তল্লাশি করে ওই টাকা নিয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন। তবে টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে স্থানীয়দের বক্তব্য পাওয়া যায়নি।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered