প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2026 ইং
বরগুনায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে উপজেলা শ্রমিক দলের দোয়া ও মিলাদ

বরগুনা জেলা প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বরগুনায় সদর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীন এবং জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এ জেড এম সালেহ ফারুক। এছাড়া বরগুনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরসহ বরগুনা সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল হক হাওলাদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খোকন, বরগুনা সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আতিকুর রহমান জুলহাস এবং সদস্য সচিব মিলনসহ শ্রমিক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা অংশ নেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered