প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 18, 2026 ইং
বেতাগীতে যুবকদের খেলাধুলায় আগ্রহী করতে টুর্নামেন্ট উদ্বোধন করেন ইউএনও

বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগীতে যুবকদের মাদক, মোবাইল আসক্তি ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গত মঙ্গলবার (১৮ আগস্ট) বেতাগী সদর ইউনিয়নের ঝোপখালী এলাকায় ‘যুবকদের উন্নয়নে ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়। বেতাগী সৃষ্টি একাডেমি পরিবারের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্যোগ নেন প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ ফোরকান ইসলাম ইমরান।
টুর্নামেন্টের উদ্বোধন করেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদকসহ নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখাই এ আয়োজনের মূল লক্ষ্য। উদ্বোধনী ম্যাচে অংশ নেওয়া প্রত্যেক খেলোয়াড়কে উৎসাহ হিসেবে একটি করে কলম ও নামাজ শিক্ষা বই উপহার দেওয়া হয়। স্থানীয়দের মতে, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered