প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 15, 2026 ইং
খেলতে গিয়ে আর ফেরা হলো না বরগুনার তালতলীর শিশু সাইমনের

মহিবুল্লাহ কিরন,বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে পানিতে ডুবে সাইমন (৩) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গত শনিবার ১৫ আগস্ট ২০২৬ সকাল ১০টার দিকে উপজেলার কাজীরখাল গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত সাইমন ওই গ্রামের রফিক আকনের ছোট ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে সাইমন বাবার পাশে বসে খেলছিল। এক পর্যায়ে সবার অজান্তে সে বাড়ির পাশে চলে যায়। কিছুক্ষণ পর পরিবারের সকলের অগোচরের এক পর্যায়ে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে বাড়ির পাশের একটি ডোবা থেকে তাকে উদ্ধার করে স্বজনরা।
দ্রুত তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আদরের ছেলেকে হারিয়ে সাইমনের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered