প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 14, 2026 ইং
তালতলীতে আগুনে পুড়ল জাহাঙ্গীরের স্বপ্ন: নিঃস্ব হলেন এক ব্যবসায়ী

বরগুনা প্রতিনিধি (মহিবুল্লাহ কিরন): বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষুদ্র ব্যবসায়ী মো. জাহাঙ্গীরের মুড়ি, চাল ও ধান প্রক্রিয়াজাতকরণ কারখানা পুড়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কারখানার দামি মেশিন, চাল-ধানসহ সব মালামাল পুড়ে যায়। এতে প্রাথমিকভাবে ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীর। ঋণ ও ধারদেনা করে গড়ে তোলা প্রতিষ্ঠানটি হারিয়ে তিনি এখন পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। স্থানীয়রা জানান, কারখানাটি জাহাঙ্গীরের পরিবারের আয়ের প্রধান উৎস ছিল। পাশাপাশি এলাকার কৃষকরাও সেখানে ধান-চাল প্রক্রিয়াজাত করতেন।
ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তা ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered