প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 14, 2026 ইং
বেতাগীতে পানির মোটর চোর চক্রের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার

বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগীতে পানির মোটর (পানির পাম্প) চুরি চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া একটি পানির মোটর উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—শান্ত (২৫), ইমন (২১) ও নাসির (৩০)। পুলিশ জানিয়েছে, তারা পানির মোটর চুরি চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। এ ঘটনায় বেতাগী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি বেতাগী শহরের বিভিন্ন এলাকায় একের পর এক পানির মোটর চুরির ঘটনা ঘটছে। এতে বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনার মালিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এসব চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের এ অভিযানে চক্রটির তিন সদস্য গ্রেফতার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে চুরি হওয়া অন্যান্য পানির মোটর উদ্ধারের পাশাপাশি চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে পানির মোটর চুরির সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা চলছে। তদন্তের অগ্রগতির সঙ্গে এ ঘটনায় আরও গ্রেফতার হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered