প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 12, 2026 ইং
প্রাণের মানুষ আছে প্রাণে—বরগুনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান
‘বরগুনা প্রতিনিধি: ‘প্রাণের মানুষ আছে প্রাণে...’ এই স্লোগানকে সামনে রেখে বরগুনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ২২ শ্রাবণ প্রয়াণ দিবস উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১১ আগস্ট (২৭ শ্রাবণ) মঙ্গলবার সন্ধ্যায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল জেলা প্রশাসন বরগুনা ও জেলা শিল্পকলা একাডেমি, বরগুনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সূযোগ্য জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান এবং বরগুনা জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তানজিলা তমা।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিল্পী ও কলাকৌশলীরা অংশগ্রহণ করেন। চমৎকার রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে বিশ্বকবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered