প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 12, 2026 ইং
আমতলীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আমতলী প্রতিনিধি: ‘রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় মৎস্য পক্ষ সফলভাবে উদযাপনে কর্মসূচির প্রস্তুতি, বাস্তবায়ন পরিকল্পনা ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় নিয়ে আলোচনা করা হয়। মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ চাষ এবং জনসচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। সভায় জানানো হয়, আগামী ১৬ থেকে ১৮ আগস্ট বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ পালিত হবে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, রচনা ও কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered