প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 12, 2026 ইং
শিক্ষক নিয়োগের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা!

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটার ঐতিহ্যবাহী সরকারি কে.এম মাধ্যমিক বিদ্যালয়ের শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থার ‘ভঙ্গুর’ অবস্থা থেকে উত্তরণের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা। গত বুধবার (১২ আগস্ট) বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা শিক্ষক সংকট নিরসনসহ শিক্ষার পরিবেশ উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এদিকে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাথরঘাটা উপজেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান সাফল্য অর্জন করেছে। এর মধ্যে "তাসলিমা মেমোরিয়াল একাডেমি" ও "পাথরঘাটা আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের" শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ ছাড়াও উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানি মাধ্যমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে।
একদিকে এসব প্রতিষ্ঠানের সাফল্য যেমন প্রশংসিত হয়েছে, অন্যদিকে সরকারি কে.এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered