প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 22, 2026 ইং
বরগুনায় জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি:

বরগুনা জেলা প্রতিনিধি: জনগণের দোরগোড়ায় কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করার লক্ষ্যে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জুলাই ২০২৬ (বুধবার) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত গণশুনানিতে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। গণশুনানিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার ৪৫ জন সেবাপ্রার্থী অংশ নিয়ে তাদের অভিযোগ, সমস্যা, আবেদন ও বিভিন্ন পরামর্শ জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করেন। জেলা প্রশাসক প্রত্যেকের বক্তব্য মনোযোগ সহকারে শুনে তাৎক্ষণিক সমাধানযোগ্য বিষয়গুলো নিষ্পত্তির উদ্যোগ নেন এবং অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসন জানায়, সাপ্তাহিক গণশুনানি নাগরিকদের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগের একটি কার্যকর প্ল্যাটফর্ম। এর মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা দ্রুত শনাক্ত ও সমাধানের পাশাপাশি জনসেবার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered