প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 15, 2026 ইং
বরগুনায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মাঝে কল্যাণ ভাতার চেক বিতরণ

বরগুনা প্রতিনিধি: বরগুনায় ২০২৫-২৬ অর্থবছরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহের মাঝে মাসিক কল্যাণ ভাতার চেক বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের "সুবর্ণ-জয়ন্তী" সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে কল্যাণ ভাতার চেক তুলে দেওয়া হয়। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, সংস্কৃতি চর্চার ধারাবাহিকতা বজায় রাখতে এবং সাংস্কৃতিক কর্মীদের উৎসাহিত করতে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উক্ত অনুষ্ঠানে নিজ হাতে চেক বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক, বরগুনার এডিসি জেনারেল, কালচারাল অফিসার বরগুনা। উপস্থিত ছিলেন বরগুনা জজকোর্টের পিপি অ্যাডভোকেট নুরুল আমিন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি ও ইউনিয়ন সাংবাদিকদের সভাপতি। চেক বিতরণ শেষে উপকারভোগীরা বর্তমান সরকারের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংস্কৃতি অঙ্গনের উন্নয়নে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered