প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 10, 2026 ইং
১০১ শয্যায় উন্নীত হচ্ছে বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স:

নিজস্ব প্রতিবেদক: দেশের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের আওতায় বরগুনা-২ আসনের বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও অন্তর্ভুক্ত হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বরগুনা জেলার অন্তত তিনটি উপজেলার স্বাস্থ্যসেবার মান উন্নত হবে, শয্যা সংকট কমবে এবং সাধারণ মানুষ বিশেষায়িত ও উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রকল্পের বাস্তবায়ন সম্পন্ন হলে উপকূলীয় অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered