প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 25, 2026 ইং
বরগুনায় INFA-এর কুইজ প্রতিযোগিতা: শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ

স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, প্রতিযোগিতামূলক মনোভাব এবং শিক্ষা-সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে Innovative Network Foundation Aid (INFA) আয়োজিত কুইজ প্রতিযোগিতার প্রশ্নপত্র জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে হাতে পৌঁছে দিচ্ছেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। প্রতিযোগিতার অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে প্রশ্নপত্র বিতরণ করা হচ্ছে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শিক্ষা ও জ্ঞানভিত্তিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের ভাষ্য, অনলাইন বিনোদনের পাশাপাশি শিক্ষার্থীদের মননশীল ও ইতিবাচক প্রতিযোগিতামূলক পরিবেশে যুক্ত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান, সৃজনশীল চিন্তাভাবনা এবং গবেষণামূলক আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি শিক্ষা-বান্ধব, জ্ঞাননির্ভর সমাজ গঠনে সহায়ক হবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered