প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 22, 2026 ইং
বরগুনায় জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি: জেলা প্রশাসন ও বাংলাদেশ কৃষি ব্যাংক, বরগুনার আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তারের পক্ষে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, বরগুনার উপমহাব্যবস্থাপক ও মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আকিঞ্চন বিশ্বাস। এছাড়া বিভিন্ন ব্যাংক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সভায় অংশ নেন। সভায় কৃষি ঋণ বিতরণের বর্তমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। ডাচ্-বাংলা ব্যাংক ও সিটি ব্যাংকের সাফল্যের প্রশংসা করা হয় এবং প্রকৃত প্রান্তিক কৃষকদের কাছে সহজে ঋণ সুবিধা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কৃষি ঋণের পরিমাণ বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।
উক্ত সভায় ‘সহজ কৃষি ঋণ, সমৃদ্ধ কৃষক’—এই প্রতিপাদ্য সামনে রেখে কৃষি খাতে বিনিয়োগ আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered