প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 17, 2026 ইং
বরগুনায় অনুষ্ঠিত হলো English Olympiad 2026-এর গ্র্যান্ড ফিনালে

বরগুনা প্রতিনিধি: ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও সুপ্ত মেধার বিকাশের লক্ষ্যে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে English Olympiad 2026-এর গ্র্যান্ড ফিনালে। বুধবার (১৭ জুন) সকাল ১০টায় বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং English Olympiad 2026 আয়োজক কমিটির সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, বরগুনা জজ কোর্টের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সাবেক পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল আমিন, বরগুনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর প্রতাপ চন্দ্র বিশ্বাস, দৈনিক দীপাঞ্চলের সম্পাদক মো. মোশাররফ হোসেন, সৈয়দ ফজলুল হক ইউনিভার্সিটি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল করিম, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শিরিন আক্তার, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক হাসান ঝন্টু, সাবেক সহকারী পরিচালক ডা. আজমিরী বেগম, ডা. মাহমুদা লিলি, বরগুনা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহসান হাবিব স্বপন এবং ইএসএল এক্সপার্ট মঈন উদ্দিন খান।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জেলা প্রশাসন, জেলা পরিষদ এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভাষার চর্চা জোরদার করা, ভাষাগত দক্ষতা যাচাই এবং প্রতিযোগিতার মাধ্যমে মেধাবীদের উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বায়নের যুগে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার জন্য প্রস্তুত হতে সহায়তা করবে।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered